বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শরণখোলায় ছোট ছেলেদের প্ররোচণায় বড় ছেলের বিরুদ্ধে পিতা-মাতার ষড়যন্ত্র

প্রতিনিধি: / ২৫৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
Oplus_0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা: বাগেরহাটের শরণখোলায় ছোট ছেলেদের প্ররোচণায় বড় ছেলের বিরুদ্ধে পিতা-
মাতা ষড়যন্ত্র করে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। তাছাড়া বড়
ছেলেকে জমিজমা থেকে বঞ্চিত করে বাড়ি ছাড়া করারও পায়তারা করছেন তারা। এমন
অভিযোগ উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তা এলাকার বাসিন্দা আবুল হারেজ খাঁনের
বড় ছেলে নজরুল খাঁনের। নজরুল খাঁন সোমবার (১জুলাই) দুপুরে শরণখোলা
প্রেসক্লাবে এসে অভিযোগ করে বলেন,তিনি তার বাবা আবুল হারেজ খানঁ ও মা
নুরজাহান বেগমের ৭ ছেলে ও ৬ মেয়ের মধ্যে বড়। একসময় তার বাবা হারেজ খাঁনের
অনেক সম্পত্তি ছিলো। আর্থিক সংকটে সব বিক্রি করে এখন সামান্য কিছু
জমি আছে। যা সব ভাই বোনকে ভাগ করে দিলে একটি ঘরের যায়গাও থাকবেনা।
ছোট বেলায় পরিবারের অভাব অনটন ও প্রতিবেশীদের সাথে মামলায় যখন একেবারে
নিঃস্ব হয়ে পড়েন তারা,তখন তিনি বাড়ি থেকে চলে গিয়ে বাংলাদেশ
সেনাবাহীনিতে যোগদান করেন। ওইসময় তার ভাইয়েরা সবাই ছোট ছিলেন।
বাবার সংসারে তিনিই ছিলেন একমাত্র উপার্জন করা ব্যক্তি। তখন তার সাথেই
থাকতো বাবা-মা। ছোট ভাইদের লেখাপড়া খরচ ও পারিবারিক একাধিক মামলাও
তিনি সামলাতেন। এরপর ১৯৯৮/৯৯ দুই বছর শান্তি মিশনে থেকে যে টাকা পান তা
দিয়ে একই এলাকার রুহুল আমিন তালুকদারের কাছে বাবার বিক্রি করা ২১ শতক জমি
ক্রয় করে ফিরিয়ে আনেন তিনি। এবং সেই জমিতে তিনি বর্তমানে ভোগদখলে
আছেন। কিন্তু সেটা সহ্য করতে না পেরে তার ছোট ভাই রফিকুল ইসলাম,সোহাগ
খাঁন,বোন লাইলী বেগম,বেবী খানম,ভগ্নিপতি আবুল খলিফা,হালিম বেপারী মিলে
প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তার বাবা-মাকে কু-পরামর্শ দিয়ে লেলিয়ে দেয়। এবং তার
বিরুদ্ধে বার বার বাবা-মায়ের গায়ে হাত তোলার মতো মিথ্যা অপবাদ দিয়ে নাটক
সাজিয়ে সমাজে তাকে খারাপ ও সন্ত্রাসী বানানোর ষড়যন্ত্র করছে। তাই
কান্নাজড়িত কন্ঠে নজরুল ইসলাম তার ভাই-বোনদের মিথ্যা অপবাদের সঠিক
বিচার দাবি করেন।


এই বিভাগের আরো খবর