সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রধানমন্ত্রীর নিজের নামে ইন্সটিটিউট স্থাপনে ‘না’

প্রতিনিধি: / ২৫৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ জুলাই, ২০২৪

‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টি‌য়ার টেকনোলজি’ নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করতে চায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি)। তবে প্রধানমন্ত্রী তার নামের বিষয়ে নিষেধ করেছেন। এমনকি নিজের নামে আর কোনো প্রতিষ্ঠান না করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

ব্রিফিংয়ে তিনি জানান, নিজের নামে প্রতিষ্ঠান চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তার নাম বাদ দিয়ে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট) আইন ২০২৪ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

আজ সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এ অনুমোদেন দেয়া হয়। মন্ত্রিসভায় কার্যকরভাবে বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।


এই বিভাগের আরো খবর