বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোংলায় নিখোঁজের ২৯ ঘন্টা পর জেলের লাশ উদ্ধার

প্রতিনিধি: / ২৫৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট।। মোংলা ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় জাহাজের পাখার সাথে দঁড়ি পেচিয়ে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া জেলে মহিদুল শেখ (২৫) লাশ ২৯ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে দিকে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) ভোর রাত ৪টার দিকে মোংলা ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় এলপিজি পরিবহনকারী একটি জাহাজের পাখার সাথে দঁড়ি পেচিয়ে ট্রলারটি ডুবে যায়।

নিহত জেলে মহিদুল শেখ উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের রশিদ শেখের ছেলে। নিহত মহিদুল শেখের ১০ মাসের ও ২বছরের দুটি ছেলে সন্তান রয়েছে।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম জানান, সকালে মাদ্রাসা রোডের পশ্চিম দিকের মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে নিহত মহিদুল শেখের মরদেহ ভেসে উঠে। পরে পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্ঘে প্রেরণ করা হয়েছে। পরবর্তি আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।


এই বিভাগের আরো খবর