সর্বশেষ :
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর ফকিরহাটে ৩০০ পরিবারের মুখে হাসি ফোটালেন শেখ ফেরদাউস আলম: বিতরণ করলেন ৩০০ বস্তা চাল ও ঈদ উপহার বাগেরহাটে সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটী ইউপি চেয়ারম্যান আসছে না পরিষদে নাগরিকসেবা ব্যাহত ইসরায়েলের ৫৩তম দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সোমালিয়ায় আল-শাবাব বিদ্রোহী গোষ্ঠীর ২২ সদস্য নিহত ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত নেতানিয়াহুকে ছাড়াই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করছে না স্পষ্টভাবে জানিয়েছে ফ্রান্স আফগানিস্তানে নতুন করে রাতভর বিমান হামলা পাকিস্তানের
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কোস্টারিকা ব্রাজিলকে রুখে দিয়েছে

প্রতিনিধি: / ২৪৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

স্পোর্টস: কোপা আমেরিকায় শুরুটা হতাশার করেছে ব্রাজিল। উদ্বোধনী ম্যাচে তাদের রুখে দিয়েছে কোস্টারিকা। ম্যাচটা গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।গ্রুপ ডি এর খেলায় বেশ কিছু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। তাছাড়া ফাইনাল থার্ডে গিয়ে সেই মানটাও দেখাতে পারেনি। অথচ স্কোর লাইন দেখে বোঝার উপায় নেই যে প্রথমার্ধে ৭৫ শতাংশ বলের দখলে ছিল সেলেসাওরা। তার ওপর একটি গোল অফসাইডে বাতিল হয়েছে। কিন্তু কোস্টারিকার সুরক্ষিত রক্ষণের সামনে খেই হারাতে হয়েছে তাদের। বিরতির পরও আক্রমণ অব্যাহত ছিল। ৬৩ মিনিটে লং রেঞ্জের শট নিলেও সেটা আঘাত করে পোস্টে। তার আগে গুইলের্মে আরানার দুর্দান্ত স্ট্রাইক দারুণ দক্ষতায় সেভ করে ব্যবধানে হেরফের হতে দেননি কোস্টারিকার গোলকিপার প্যাটট্রিক সেকুইরা। জয়ের খোঁজে ৭০ মিনিটে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র তরুণ প্রজন্মের সাভিও, এন্দ্রিককে মাঠে নামিয়েছিলেন। লাভ হয়নি তাতে। শেষ ১০ মিনিটে পাকেতা দুবার শট নিলেও সেটা ছিল লক্ষ্যের বাইরে। তাতে দ্বিতীয়ার্ধেও ৯বারের চ্যাম্পিয়নরা হতাশায় কাটিয়েছে। গ্রæপ ‘ডি’ তে কলম্বিয়া প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে অবস্থান করছে। তার পর ড্রয়ে একটি পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে ব্রাজিল।


এই বিভাগের আরো খবর