সর্বশেষ :
ফকিরহাটে রেলওয়ের জমি দখল করে ২৫ বছর চাঁদাবাজি, বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীকে উচ্ছেদের হুমকি বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি  বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অভিযোগ হাস্যকর: আনিসুল হক

প্রতিনিধি: / ২৮৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ জুন, ২০২৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না বলে যারা অভিযোগ করছেন, তারা নিজেদের হাস্যকর বস্তুতে পরিণত করছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন,তাদের ভারসাম্য সঠিক আছে কিনা; সেটা দেখতে হবে। তাদের ভারসাম্য নেই বলেই তারা এসব কথা বলছেন। আমি আশা করবো, তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না। সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ‘খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, গতকাল (গত রোববার) বিকেল চারটা দিকে তার পেইসমেকার লাগানো হয়েছে। সেই পেইস মেকারে তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন। আমি এতটুকু বলবো যে, বিএনপি নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা প্রয়োজন, তিনি যে হাসপাতালে আছেন, সেই হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। তার কয়েকটা অসুখ আছে, যেগুলো সেরে ওঠার মতো না। সেটার চিকিৎসা করে কমিয়ে রাখতে যেটা করা দরকার, সেটা করা হচ্ছে। তিনি বলেন, সেক্ষেত্রে তিনি সুচিকিৎসা পাচ্ছেন। যখন এখানকার চিকিৎসকরা মনে করেছেন বাইরে থেকে চিকিৎসক এনে তার চিকিৎসা করতে হবে, তখন সরকার সেই অনুমতি দিতে কার্পণ্য করেনি। কাজেই খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না বলে যারা অভিযোগ করছেন, তারা নিজেদের হাস্যকর করেছেন। আইনমন্ত্রীর আন্তরিকতা ও মানবিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, শোনেন, তাদের ভারসাম্য সঠিক আছে কিনা; সেটা দেখতে হবে। তাদের ভারসাম্য নেই বলেই তারা এসব কথা বলছেন। আমার প্রতি তারা যদি সংবাদ সম্মেলন করে রাগ-উষ্মা প্রকাশ করতে চান, সেটা করতে পারেন। কিন্তু আমি আশা করবো, তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না।

 

 


এই বিভাগের আরো খবর