সর্বশেষ :
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর ফকিরহাটে ৩০০ পরিবারের মুখে হাসি ফোটালেন শেখ ফেরদাউস আলম: বিতরণ করলেন ৩০০ বস্তা চাল ও ঈদ উপহার বাগেরহাটে সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটী ইউপি চেয়ারম্যান আসছে না পরিষদে নাগরিকসেবা ব্যাহত ইসরায়েলের ৫৩তম দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সোমালিয়ায় আল-শাবাব বিদ্রোহী গোষ্ঠীর ২২ সদস্য নিহত ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত নেতানিয়াহুকে ছাড়াই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করছে না স্পষ্টভাবে জানিয়েছে ফ্রান্স আফগানিস্তানে নতুন করে রাতভর বিমান হামলা পাকিস্তানের
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আমিরপুত্র ভক্ত অনুরাগীদের প্রশংসায় ভাসছেন

প্রতিনিধি: / ২৮৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ জুন, ২০২৪

বিনোদন: বলিউডে পা রেখেছেন আমিরপুত্র জুনাইদ। আর ছেলের প্রথম সিনেমার অভিনয়ে বেশ খুশি বাবা আমির খান। শুধু বাবাই নয়, ভক্ত অনুরাগীদেরও মন জয় করেছেন জুনাইদ। আমিরপুত্রকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। বহু বিতর্কের পর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জুনাইদের ‘মহারাজ।’ যা দেখার পর সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। যদিও সিনেমাটি ঘিরে বিতর্ক চলছে ভারতে। তবে নিজের অভিনয় দক্ষতা শতভাগ প্রমাণ করেছেন জুনাইদ। একে তো প্রথম চলচ্চিত্র, তাও আবার বায়োপিক! তাই আমিরপুত্রকে নিয়ে ভক্তদের চিন্তার শেষ ছিল না। গত কয়েক বছরে এত বেশি বায়োপিক এসেছে যে দর্শকদের এখন আর সেরকম উৎসাহ নেই জীবনীমুলক সিনেমায়। এদিকে আমির পুত্র কখনই খুব বেশি লোকসম্মুখেও আসেন না। কিন্তু এসব কিছুকে উপেক্ষা করে পর্দায় অনবদ্য এন্ট্রি নিয়েছেন জুনায়েদ খান। তিনি প্রমাণ করলেন যে তিনি স্টার কিড নন, একজন নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত অভিনেতা। ১৮৬২ সালের গল্পের উপর ভিত্তি করে তৈরি ‘মহারাজ।’ যেখানে জুনায়েদ কার্সন দাস মুলজির চরিত্রে অভিনয় করেছিলেন। নির্মাতারা তাকে বেশ ভালোভাবেই পর্দায় তুলে ধরেছেন। তিনি যখনই পর্দায় আসেন, ভিন্ন মেজাজে হাজির হন। জুনায়েদ খান তার অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। এ ছাড়া জয়দীপ আলহাওয়াতের মতো অভিজ্ঞদেরও পিছনে ফেলেছেন বলা চলে। শরওয়ারি ওয়াঘ, শালিনী পাÐেকেও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকায় দেখা গেছে। আমির খানের ছেলে হলেও অন্যান্য তারকা সন্তানদের চেয়ে অনেক ব্যতিক্রম জুনাইদ খান। তারকা সন্তানরা অভিনয়ে হোমওয়ার্ক না করেই সরাসরি পর্দায় হাজির হন। যা তাদের সমস্যায় ফেলে। কিন্তু জুনায়েদ সেটা করেননি। তিনি তার বাবার নামের কোনোরকম সাহায্য নেননি বা তার প্রোডাকশন হাউজের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে প্রবেশও করেননি। ৬ বছর থিয়েটার করেছেন। এরপর যশ রাজ ফিল্মসের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০১৭ সালে নিজেই থিয়েটার করা শুরু করেন জুনায়েদ খান এবং নিজেকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেন। যে কারণে তার ভিত মজবুত। একজন বিশাল বড় তারকার সন্তান হয়েও তিনি আজ পর্যন্ত গাড়ি কেনেননি। রাস্তার সাধারণ গাড়ি চেপেই যাতায়াত করেন। কারণ, তিনি নিজে থেকে কিছু করতে চান। বাবার সাহায্য নিতে চান না মোটেও। বাবার ছায়া ছাড়াই তিনি ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান গড়ার ইচ্ছে পোষণ করেছেন একাধিকবার। আর নিজের প্রথম কাজে সেই ছাপও রাখলেন জুনাইদ। এখন সময় বলে দেবে, বাবাকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা আমিরপুত্র।

 


এই বিভাগের আরো খবর