সর্বশেষ :
ফকিরহাটে রেলওয়ের জমি দখল করে ২৫ বছর চাঁদাবাজি, বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীকে উচ্ছেদের হুমকি বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি  বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রধানমন্ত্রীর অভিনন্দন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসাকে

প্রতিনিধি: / ২৮০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতামেলা সিরিল রামাফোসা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

মাতামেলা সিরিল রামাফোসাকে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক সংসদ নির্বাচনে আপনার বিজয়, দক্ষিণ আফ্রিকার জনগণ আপনার নেতৃত্বে যে বিশ্বাস ও আস্থা রেখেছে তার প্রমাণ।

শেখ হাসিনা বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতি আপনার অঙ্গীকার আপনার দেশে গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে আপনার মহান নেতৃত্বের প্রতিফলন ঘটিয়েছে। তিনি চিঠিতে  বলেন, ‘ আমি নিজেও এই সুযোগটি কাজে লাগাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস আপনার নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার জনগণের আশা-আকাক্সক্ষা পূরণ করবে এবং দক্ষিণ আফ্রিকার উন্নয়নের একটি নতুন যুগের সূচনা করবে।’

শেখ হাসিনা আরও লিখেছেন, বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস থাকায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা রয়েছে। তিনি লেখেন ‘আমি আত্মবিশ্বাসী যে আমাদের সহযোগিতা শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতার উন্নয়ন ঘটাবে না বরং পারস্পরিক স্বার্থের বৈশ্বিক সমস্যাগুলোকেও সমাধান করবে।’

তিনি আরও লিখেন, ‘ফিলিস্তিনের প্রতি আপনার সরকারের অকুণ্ঠ সমর্থন এবং ফিলিস্তিনের জনগণের সঙ্গে একাত্মতার জন্য আপনার দৃঢ় অবস্থানের জন্য আমি গভীরভাবে প্রশংসা করি।’


এই বিভাগের আরো খবর