1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

ফকিরহাটে আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি: ‎বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা এবং ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎রোববার (২৯ নভেম্বর) দুপুর ২টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মোবারেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফকিরহাট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুন হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শিক্ষক প্রশিক্ষক আবুল কালাম আজাদ।
‎
‎অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরঞ্জিত হালদার, আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ শিকদার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি কাজী শাহেন শাহ মিথুন, ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী, ম্যানেজিং কমিটির সদস্য মুসলিমা খাতুন, শেখ তাহেরুল ইসলাম, মো. আছাফুর রহমান, নাছিমা খাতুন, শিউলি খাতুন, শেখ সেলিম ভূঁইয়া, সাহানারা খাতুন ও ফকির মহিদুল হক। সহকারী শিক্ষক সবুজ দাশ,সেলিম রেজা, সেলিম।
‎
‎
‎এছাড়া উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তৃষা খাতুন, আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা কুট্টি মল্লিক,মোঃ আলমগীর হোসেন, বিএনপি নেতা শেখ নওশের আলী।

সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎
‎বিদ্যালয়ের শিক্ষক প্রহলাদ চন্দ্র দেবনাথ, রীতা রানী রায়, ঢালী আল মামুন মুর্তজা, খালেদা খানম, শেখ মজনুর রহমান, শেখ আব্দুল হামিদ, শেখ শাহাদাৎ হোসেন, তারানা খাতুন, শর্মিলা শিকদার, লক্ষী ধর, রুমানা আক্তার, সানজিদা আক্তার ও তামান্না সারমিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপহার প্রদান করা হয়।
‎
‎এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd