1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

নিখোঁজের দুইদিন পর উদ্ধার বিএনপি কর্মীর মরদেহ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় রজতরেখা নদীতে নিখোঁজ হওয়া মো. আলমগির হোসেনের (৪৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুদিন পর আজ শনিবার সকাল ৭টার দিকে চৈতারচর এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত আলমগির হোসেন সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে। গত ২৬ নভেম্বর মোল্লাকান্দিতে দুই পক্ষের সংঘর্ষের সময় মেঘনার শাঁখা নদী রজতরেখা নদীর পানিতে ঝাঁপ দিয়ে তিনি নিখোঁজ হন।

পুলিশ বলছে, নিহত আলমগির হোসেনের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তবে গত ২৬ নভেম্বর সংঘর্ষে জড়ানো বিএনপির দুপক্ষই দাবি করেছেন আলমগির তাদের কর্মী।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, ২৬ নভেম্বর আলমগীরের নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। ২৬ ও ২৭ নভেম্বর টানা দুই দিন অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। আজ সকালে আবার অভিযান শুরুর প্রস্তুতির সময় স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভেসে ওঠার খবর দেন। পরে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, আলমগীরের রাজনৈতিক কোনো পদ পদবি নেই৷ তবে তিনি সংঘর্ষে জড়ানো দুই পক্ষের একজনের কর্মী বলে জানতে পেরেছি। এ ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২৬ নভেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় গুলিতে মো. সেলিম নামে একজন নিহত হন।

নিহত সেলিম চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আওলাদ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd