1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ: মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের শিক্ষক মো. মজিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পশ্চিম কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাওসার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো. সিরাজুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মীর মো. মাসুম বিল্লাহ, পশ্চিম কাকড়াবুনিয়া ৮৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাজিবুল হাসান ও মোসা. তানিয়া আক্তার।

বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, ভালো ফলাফল ও জীবনে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd