1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

পদ্মা সেতুর এলাকায় পরিস্থিতি শান্ত, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা সংযোগ এলাকায় সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি ধৈর্য এবং কৌশলের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
২৯ ও ৩০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি শরীয়তপুরের নওডোবা এলাকায় পদ্মা সেতুর অবতরণস্থলের কাছে ফজরের নামাজের পর ঘটে যাওয়া ঘটনার কথা তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে অনেক লোক পদ্মা সেতুতে এসে পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিল বলে তিনি শুনেছেন। তবে তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিংবা সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি ও অন্যান্য সংশ্লিষ্ট বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বাহিনীর সদস্যসংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে। তবে বাহিনীগুলোর সতর্ক অবস্থান ও মোতায়েন নিয়মিত কার্যক্রমের অংশ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শরীয়তপুরের ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের কোনো শঙ্কা নেই।
নওডোবা এলাকার ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত এখনও করা হয়নি বলে উল্লেখ করে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো পরিস্থিতি সামাল দিতে সতর্ক রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd