সর্বশেষ :
যাদের হাতে উঠলো এবারের অস্কার অস্কারের মঞ্চে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিলেন হাভিয়ের বারদেম ক্যারিয়ারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জেরিন ‘দম’র প্রচারণায় স্টেডিয়ামে পূজা-নিশো প্রায় এক যুগ পর পর্দা শেয়ার করতে যাচ্ছেন চঞ্চল-মোশাররফ ঈদের কমার্শিয়াল সিনেমা নিয়ে যা বললেন জয় বিশৃঙ্খলার গান থামাতে বাধ্য হলেন হানি সিং মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর ফকিরহাটে ৩০০ পরিবারের মুখে হাসি ফোটালেন শেখ ফেরদাউস আলম: বিতরণ করলেন ৩০০ বস্তা চাল ও ঈদ উপহার বাগেরহাটে সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে 

প্রতিনিধি: / ৩০৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ জুন, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট: প্রতি বছরের মতো এবারও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদুল আযহার প্রধান জামায়াত বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। মসজিদে ঈদের তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে।

প্রথম জামায়াত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামায়াত ৭.৪৫ মিনিটে এবং সর্বশেষ জামায়াত সাড়ে ৮টায়।বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন।

ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামায়াতে ইমামতি করবেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামায়াতে ইমামতি করবেন ষাট গম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামায়াতে ইমামতি করবেন সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন বলেন, প্রতিবারের মতো এবারও বাগেরহাটে ঈদের প্রধান জামায়াত ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরিষ্কার পরিছন্নতার কাজ প্রায় শেষ হয়েছে। ঈদে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।


এই বিভাগের আরো খবর