1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

আইসিসি থেকে শাস্তি পেলেন ভারতীয় পেসার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন ভারতের পেসার গুরনুর ব্রার। আনুষ্ঠানিকভাবে তাকে সতর্ক করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গত শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত নিউজিল্যান্ড-ভারত চতুর্থ ওয়ানডেতে লেভেল-১ অপরাধে অভিযুক্ত হন গুরনুর। আইসিসির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন তিনি। এই ধারায় কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি করা নিষেধ, যা তাকে অপমানিত করতে পারে কিংবা পাল্টা আগ্রাসি প্রতিক্রিয়ার জন্য উসকে দিতে পারে। ঘটনা নিউজিল্যান্ডের ইনিংসের ১২তম ওভারের। ওভারের শেষ বলে টিম সেইফার্টকে আউট করার পর আগ্রাসি ভঙ্গিতে উদ্‌যাপন করেন গুরনুর। তার সেই উদযাপনকে ব্যাটারের প্রতি অবমাননাকর হিসেবে বিবেচনা করেছে আইসিসি। একইসাথে এমন আচরণ সেইফার্টকে পাল্টা আগ্রাসি প্রতিক্রিয়া দেখাতে প্ররোচিত করতে পারত বলেও মনে করেছে সংস্থাটি। এ ঘটনায় গুরনুরের শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটি তার দ্বিতীয় অপরাধ। তার মোট ডিমেরিট পয়েন্ট এখন ২। গুরনুর অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন, তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধের ক্ষেত্রে আনুষ্ঠানিক সতর্কতা থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট শাস্তি হিসেবে প্রয়োগ করা যেতে পারে। কোনো ক্রিকেটারের ২৪ মাসের মধ্যে ডিমেরিট পয়েন্ট চার বা তার বেশি হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। দুটি সাসপেনশন পয়েন্ট হলে একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হতে হয়।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd