1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

আইপিএল থেকে সরে দাঁড়ালেন স্টার্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ট্রাভিস হেডের পর এবার আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার এই পেসারের এবারের আসরে খেলার কথা ছিল দিল্লী ক্যাপিটালসের হয়ে। তবে স্টার্ক আইপিএলের ২০২৭ আসর খেলতে আগ্রহী না হওয়ায় তাকে দল থেকে ছেড়ে দিচ্ছে দিল্লী। স্টার্ককে ছেড়ে দিলে অবশ্য দিল্লী মিনি নিলামে আরও পৌনে ১২ কোটি রুপি বেশি নিয়ে নামবে। তবে স্টার্কের মাপের বোলার সরে দাঁড়ানোয় পরিকল্পনায় ধাক্কা লেগেছে দিল্লী ক্যাপিটালসের। স্টার্ক জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির দিকেই মনোযোগ দিতে চান। এ কারণে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ট্রাভিস হেড। আন্তর্জাতিক ক্রিকেটে এখন ভরপুর ব্যস্ততা। সামনে আছে ওয়ানডে বিশ্বকাপও। আর এ কারণেই ওয়ার্কলোড নিয়ে বাড়তি ভাবনা ক্রিকেটারদের। সেই ভাবনা থেকেই হেড ও স্টার্ক আইপিএলের আগামী আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লীর মতো বিষয়টি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের জন্য। হায়দরাবাদের ওপেনিং জুটিতে হেড ও অভিষেক শর্মার জুটি প্রতিপক্ষ বোলারদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক। হেডের এই সিদ্ধান্তের কারণে তাকেও দল থেকে ছেড়ে দিবে হায়দরাবাদ। সেক্ষেত্রে মিনি নিলামে হেডের বিকল্প খুঁজতে নামতে হবে দলটিকে। হেডকে ছেড়ে দিলে অবশ্য হায়দরাবাদের হাতে মোটা অঙ্কের অর্থ থাকবে। যা ভারতীয় মুদ্রায় ১৪ কোটি রুপি।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd