1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

গুলির ঘটনার পর প্রকাশ্যে এলেন টাইগার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মুম্বাইয়ে গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর শুটিং থেকে বিরত ছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। প্রায় এক মাস পর আবারও ক্যামেরার সামনে দাড়ালেন তিনি। পুণেতে অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে নিজের নতুন ছবি ‘লগ যা গলে’র শুটিংয়ে অংশ নিয়েছেন টাইগার। ছবিটির পুণে পর্বের কাজও শেষ হয়েছে। ওই শুটিং শেষ হওয়ার পরই প্রথমবার প্রকাশ্যে দেখা গেল অভিনেতাকে। সম্প্রতি পুণের একটি নাইটক্লাবে জাহ্নবীর সঙ্গে টাইগারের ছবি প্রকাশ করেন ক্লাবটির মালিক আরিয়ান নাভালে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট করে তিনি জানান, তাদের ক্লাবেও ‘লগ যা গলে’র শুটিং হয়েছে। দুই তারকার সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা জানিয়ে তাদের স্বাগতও জানান তিনি। এদিকে ছবির শুটিং শেষ হওয়ার খবর দেন এর কেশ ও রূপসজ্জাশিল্পী সৌরভ রায়। সেট থেকে একটি কেকের ছবি পোস্ট করে তিনি শুটিং শেষ হওয়ার কথা জানান। ছবিটি নিজের সমাজমাধ্যমের পাতায় শেয়ার করেছেন জাহ্নবীও। রাজ মেহতার পরিচালনায় নির্মিত হচ্ছে ‘লগ যা গলে’। এতে টাইগার ও জাহ্নবী ছাড়াও অভিনয় করছেন লক্ষ্য। ছবিতে টাইগারকে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে। অভিনেতার কথায়, ছবিতে তিনি ‘অ্যান্টি-হিরো’র ভূমিকায় অভিনয় করছেন। চরিত্রটির মধ্যে রয়েছে অন্ধকার ও অনিশ্চয়তার ছাপ। এর আগে ‘গুড নিউজ’, ‘যুগ যুগ জিয়ো’ ও ‘সেলফি’র মতো ছবি পরিচালনা করেছেন রাজ মেহতা। অন্যদিকে, টাইগারকে সর্বশেষ দেখা গেছে ‘বাগি ৪’ সিনেমায়। সামনে রেমো ডি’সুজার পরিচালনায় আরও একটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে তার। তবে ‘লগ যা গলে’ কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd