1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

দাপুটে জয়ে শেষ আটে জার্মানি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে জার্মানি। গত সোমবার রাতে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে গ্রুপসেরা হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হারলেও রানার্সআপ হিসেবে শেষ আটে জায়গা পেয়েছে নেদারল্যান্ডস। প্রথমার্ধের ৪০ মিনিটে ডেরি শেহান্টের গোলে এগিয়ে যায় জার্মানি। বিরতির পর ৬০ মিনিটে ফ্লোরিয়ান ভিয়েৎসের দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ হয়। পাঁচ মিনিট পর নিকো শ্লটারবেকের গোলে ব্যবধান ৩-০ করে স্বাগতিকরা। ৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ভিয়েৎস। আর ৭৭ মিনিটে ব্রায়ান গ্রুডা পঞ্চম গোলটি করলে বড় জয় নিশ্চিত হয় জার্মানির। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে সার্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে গ্রিস। জার্মানি, নেদারল্যান্ডস ও গ্রিসÑতিন দলেরই পয়েন্ট সমান ১১। তবে পারস্পরিক লড়াইয়ের ফল বিবেচনায় গ্রিসকে তৃতীয় স্থানে থেকে বিদায় নিতে হয়েছে। ছয় ম্যাচের সবকটিতে হেরেছে সার্বিয়া। ম্যাচে বল দখল ও আক্রমণে শুরু থেকেই এগিয়ে ছিল জার্মানি। ৫৬ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ১৮টি শট নেয় তারা, যার ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে নেদারল্যান্ডসের ৯ শটের মাত্র একটি লক্ষ্যে ছিল। প্রথম দেখায় ডাচদের মাঠে ১-১ গোলে ড্র করেছিল জার্মানি। তবে এবার বড় জয়ের মাধ্যমে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করল তারা। অন্যদিকে, কোচ শাভি এর্নান্দেসের দায়িত্ব নেওয়ার পর ছয় ম্যাচে প্রথম হারের স্বাদ পেল নেদারল্যান্ডস।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd