1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

ফকিরহাটে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গেপ্তার-২

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি :  বাগেরহাটের ফকিরহাট থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার (৮ নভেম্বর) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের দুইজনকে জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন ফকিরহাটের আট্টাকী গ্রামের শেখ সরোয়ার হোসেনের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম জুলফিকার জুয়েল (৪৭) এবং মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের মৃত সরদার আব্দুল মালেকের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সরদার আলাউদ্দীন (৬৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর: ০৫, তারিখ: ০৮/০২/২০২৫ খ্রিষ্টাব্দ, জিআর নম্বর: ১৭/২০২৫) গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩০৭/২০৯ ধারা, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইনের ৩/৪/৫ ধারায় অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের চলমান এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd