বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত।শনিবার (৭ নভেম্বর) বেলা ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মো: বাতেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: জামিলুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু,জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জামায়েত ইসলামী বাংলাদেশর জেলা আমীর মাওলানা রেজাউল করিম ও বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনু।আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশে জাতীয় ঐক্য, সংহতি ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার নতুন অধ্যায় সূচিত হয়েছিল। এই চেতনাকে ধারণ করে গণতন্ত্র, উন্নয়ন ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, বিভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকাই ৭ নভেম্বরের মূল শিক্ষা। তরুণ প্রজন্মকে এই ইতিহাস জানাতে হবে।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তা, স্থানীয় মুক্তিযোদ্ধা রাজনৈতিক, সাংস্কৃতিক , সাংবাদিকবৃন্দ ,শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।