1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

পাইকগাছার রহিমপুর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প; কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

শেখ আব্দুল গফুর, কপিলমুনি (খুলনা) অফিস: কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬ উপলক্ষ্যে পাইকগাছা উপজেলার রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরা আয়োজিত
ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত
হয়েছে। ৮ নভেম্বর রবিবার সকাল ৯ টায় আয়োজিত অনুষ্ঠানে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন
প্রধান অতিথি পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার মোঃ আব্দুল মজিদ। ইউপি
সদস্য মোঃ শহিদুল ইসলাম কাগুজির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সার্বিক
তত্ত্বাবধায়ক ডাঃ স্বপন মজুমদার, বিশেষ অতিথি ছিলেন এস এম ইমদাদুল হক সদস্য সচিব
পাইকগাছা উপজেলা বিএনপি, খুলনা জেলা বিএনপি সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান
সাহাদাৎ হোসেন ডাবলু, বিএনপি নেতা শেখ আব্দুল গফুর, তুষার কান্তি মন্ডল,সরদার তোফাজ্জেল
হোসেন,কাশেম জোয়াদ্দার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শফিউল আলম সহকারী অধ্যাপক
বাংলা বিভাগ কপিলমুনি কলেজ।অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ
জিয়াউর রহমান,পবিত্র গীতা পাঠ করেন স্মৃতি মজুমদার।চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার
স্বপন মজুমদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ও ডাক্তার মনিরুজ্জামান সাতক্ষীরা চক্ষু
হাসপাতাল। উক্ত চিকিৎসা কেন্দ্রে প্রায় শতাধিক চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd