1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

ফকিরহাটে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফকিরহাট প্রতিনিধি : “করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যাকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের উদ্যোগে পতাকা উত্তোলন, বর্ণঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের পতাকা মঞ্চে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটিারিয়ামে এসে শেষ হয়।এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এতে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস। উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সিদ্ধার্থ সরকার, উপজেলা এনসিপির সভাপতি মো: মিজানুর রহমান, এ্যাডভোকেট ফকির ফরহাদ হোসেন, সমবায়ী শেখ মোদাশ্বের আলী, খান গোলাম মুর্শিদ, শেখ আছাদুজ্জামান আছাদ প্রমূখ।
এসময় উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রবাহ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, নবজীবন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, আস্থা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিসহ বিভিন্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি/সাধারন সম্পাদক ও সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd