1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

মোরেলগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

এম.পলাশ শরীফ, বাগেরহাট :   বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মৃধা ওমর ফারুক মো. এনামুলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে কালীবাড়ি চৌরাস্তার মোড়ে এই হামলা হয়। এতে এনামুলসহ (৪২) সহ ৪ জন আহত হয়েছেন।
আহত অন্যরা হলেন মুকিব হাওলাদার (২২), শাহজাহান মীর (৬০) ও কাদের ফকির (২১)। তাঁদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এনামুল মৃধাকে রবিবার বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মৃধা ওমর ফারুক মো. এনামুল জানান, গ্রামের একটি সালিশ বৈঠক শেষ করে সনাতন ধর্ম্বালম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠান উপস্থিত হয়ে অনুষ্ঠান শেষ করে ফেরার পথে রাব্বি, লাভলু ও মান্নানের নেতৃত্বে ২০/৩০ জনের একটি দল রামদা, লাঠি ও রড নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।
মৃধা ওমর ফারুক মো. এনামুলের মা নুরুন্নাহার বেগম বলেন, পূর্বপরিকল্পিতভাবে আমার ছেলের ওপর ওরা হামলা চালিয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠ তদন্ত পূর্বক বিচার চাই।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, হামলার ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd