1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

কাজি আজহার আলি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি :বাগেরহাটের ফকিরহাটে কাজি আজহার আলি কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহা: আব্দুর রকিব।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহা. আব্দুর রকিব বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে। এ দিবস আমাদের জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনায় উদ্বুদ্ধ করে। জাতীয় জীবনের যেকোনো সংকট ও প্রতিকূলতা মোকাবিলায় পারস্পরিক ঐক্য, সহমর্মিতা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। তাদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় কলেজের অন্যান্য শিক্ষকও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। বক্তারা বলেন, জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করা প্রয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা, ঐক্য ও সংহতির মূল্যবোধ জাগ্রত হবে। তাঁরা শিক্ষার্থীদের দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd