বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জ্যাকি শ্রফ আদালতের দ্বারস্থ

প্রতিনিধি: / ৩০০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ মে, ২০২৪

বিনোদন: ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফ। যদিও এখন আর আগের মতো অভিনয়ে খুব একটা দেখা যায় না তাকে। কাজ কমিয়ে দিয়েছেন বলিপাড়ার ‘জগ্গু দাদা’। এই নামেই বেশি পরিচিত জ্যাকি। বলিপাড়ার অনেকেরই এমন আদুরে নাম আছে। জ্যাকির যেমন জগ্গু দাদা কিংবা ‘বীরু’। এবার এই ‘বীরু’ ডাক নিয়ে যত গন্ডগোল। তার ছবি ও কণ্ঠস্বর নিয়ে বানানো হচ্ছে আপত্তিকর ‘কনটেন্ট’। বিরক্ত হয়ে মানহানির মামলা করেছেন জ্যাকি। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। আদালতের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছেন তিনি। কেউ মজা করছেন তার নাম নিয়ে, তাতে আপত্তি নেই অভিনেতার। কিন্তু তার নাম ব্যবহার করে আপত্তিকর কিছু বানালে প্রবল আপত্তি তার। সেই কারণেই তার নাম অর্থাৎ জ্যাকি শ্রফ, জ্যাকি, বীরু বা জগ্গু দাদা-এগুলো তার অনুমতি ছাড়া যাতে কেউ ব্যবহার করতে না পারে, সেজন্য আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এমনকি, অনুমতি ছাড়া যাতে কেউ তার কণ্ঠস্বরও ব্যবহার করতে না পারে, সেই জন্য ‘ডিপার্টমেন্ট অফ টেকনোলজি’ এবং ‘মিনিস্ট্রি অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি’র কাছে আবেদন জানিয়েছেন জ্যাকি। পাশাপাশি আবেদন করেছেন, এখন পর্যন্ত যেসব ভিডিও তার কণ্ঠ ব্যবহার করে বানানো হয়েছে, সেগুলো যেন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়।


এই বিভাগের আরো খবর