সর্বশেষ :
নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করলো কোস্টগার্ড সদস্য বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে মরহুম অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের স্মরণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৩০১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ মে, ২০২৪

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ সদ্য প্রায়াত মো. শাহাবুদ্দিন তালুকদারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বুধবার সকালে  মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বাদুরতলা চৌদ্দঘর ফকিরবাড়ি দাখিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার সাবেক  সভাপতি প্রয়াত অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার ও প্রয়াত মাদ্রাসার শিক্ষক মরহুম কারী সাখাওয়াত হোসেনের রুহের মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের বড় ভাই আলহাজ মো. শাহজাহান আলী তালুকদারের সভাপতিত্বে সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন মরহুমের একমাত্র ছেলে মাদ্রাসার বতর্মান সভাপতি আ্যডভোকেট  মো. মাহমুদুল হাসান শুভ, মাদরাসার সুপার মাওলানা আ: হাই সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা মো. সোহরাব হোসেন পাহলান, চৌদ্দঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক  মো. মাসুদ তালুকদার, মাদ্রাসার শিক্ষক যথাক্রমে মো. আ. কাইয়ুম খান, মাওলানা মাহাবুবুবু রহমান, মো. সোয়েব ফকির, মোরেলগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জহির আহমেদ প্রমুখ। সভাশেষে অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার ও মাদ্রাসার শিক্ষক কারী সাখাওয়াত হোসেনের রুহের মাগফেরাত কামানায় দোয়া মোনাজাত করা হয়


এই বিভাগের আরো খবর