সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চেয়ারম্যান ৬, ভাইস চেয়ারম্যান ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

প্রতিনিধি: / ৩১৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ মে, ২০২৪

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): ৬ষ্ঠ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চূড়ান্ত ১৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা খুলনার কার্যালয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু (মোটর সাইকেল), যুগ্ম—সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস (চিংড়ি মাছ), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল (আনারস), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ (দোয়াত কলম), সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর পুত্র এ্যাডঃ স ম শিবলী নোমানী রানা (কাপ পিরিচ) ও মোঃ আছাদুল বিশ্বাস( হেলিকপ্টার) । ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে, বর্তমান ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু (তালা), প্রভাষক বজলুর রহমান (টিয়া পাখি), যুবলীগ নেতা সুকুমার চন্দ্র ঢালী (উড়োজাহাজ), স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম (মাইক), ফরহাদ হোসেন ফয়সাল (টিউবওয়েল), এসএম হাবিবুর রহমান (চশমা), মিলন মোহন মন্ডল( আইসক্রিম)  ও কৌতুক অভিনেতা বাবুল শরীফ (বই)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী (পদ্ম ফুল), প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল (ফুটবল), উপজেলা যুব মহিলা লীগের ময়না বেগম (হাঁস) ও ইয়াসমিন বুশরা (কলস)। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা এলাকায় গণসংযোগ সহ প্রচার প্রচারণা শুরু করেছেন।   উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসীল অনুযায়ী আগামী ২৯ মে অত্র উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর