সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় কৃষক প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি বিতরণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৩৩৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:  পাইকগাছায় কৃষক প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি বিতরণ, মাঠ স্টল পরিদর্শন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসার কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে ৩০ জন কৃষক প্রশিক্ষণ অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মাঠে ভর্তকী মূল্য কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন। এরপর দুপুরে পার্টনার প্রকল্পের আওতায় মাঠ স্টল পরিদর্শন এবং পরে বিকালে তৈল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলার মাহমুদকাটীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাসের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ এসএম মিজান মাহমুদ। বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মদ তুহিন ও সিরাজ উদ্দীন মোড়ল।


এই বিভাগের আরো খবর