ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ালটনে ‘এমপ্লয়ি অফ দ্য মান্থ’ পুরস্কার পেল ৪৫২ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ২৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থনীতি: প্রতিষ্ঠানে কর্মরতদের কর্মস্পৃহা ও উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধির অংশ হিসেবে এবার ৪৫২ জনকে ‘এমপ্লয়ি অফ দ্য মান্থ’ পুরস্কার দিয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক এবং করপোরেট সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্কে কর্মরত মোট ২৫২ জন সেলস এক্সিকিউটিভসকে পুরস্কৃত করা হয়। চলতি বছরের ফেব্রæয়ারি ও মার্চ মাসে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি এবং প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায়ের ক্ষেত্রে তাদের ডেডিকেশন, প্যাশন, পরিশ্রম ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। রোববার বিকেলে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাদেরকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও চেক তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, একটি প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে কর্মীরা। তারা ভালো থাকলে প্রতিষ্ঠান ভালো থাকবে। আপনারা ইতোমধ্যে নিজেদেরকে বিশ্বমানের কর্মী হিসেবে প্রমাণ করেছেন। আপনাদের সম্মিলিত ও নিরলস প্রচেষ্টায় আমরা বিশ্ববাজারে সাফল্যের শিখরে পৌঁছাতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেরা কর্মীদের পুরস্কৃত করার এই ধারাবাহিকতা চলমান থাকবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, মো. আবদুর রহিম, আরিফুল আম্বিয়া, মফিজুর রহমান জাকির, তানভির রহমান, ফিরোজ আলম ও আনিসুর রহমান মল্লিক, মার্সেলের হেড অব সেলস মতিউর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওয়ালটনে ‘এমপ্লয়ি অফ দ্য মান্থ’ পুরস্কার পেল ৪৫২ জন

আপডেট সময় : ০৬:৫৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪