সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কপিলমুনি কাঁকড়া ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক কমিটি গঠন

প্রতিনিধি: / ৩৩০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

শেখ আব্দুল গফুর, কপিলমুনি (খুলনা) অফিস: কপিলমুনিতে বিনোদগঞ্জ কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর বিশেষ সাধারণ সভা ও ত্রিবার্ষিক কার্যিনর্বাহী কমিটি গঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩০শে এপ্রিল)
দুপুর ২ টায় বালির মাঠ সংলগ্ন সমিতির নিজস্ব কার্যালয়ে  সমিতির সদস্যবৃন্দের
উপস্থিতে কন্ঠ ভোটে সর্বসম্মতি ক্রমে শেখ আনারুল ইসলামকে সভাপতি ও দিপংকর
নন্দীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যিনর্বাহী কমিটির মধ্যে ৬ সদস্য
বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়েছে। এবং কো-আপ করে বাকি ৩ জন নির্বাহী
সদস্যকে কমিটিতে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় । নির্বাচিত অন্যান্য সদস্যরা যথাক্রমে
সহ-সভাপতি শুশান্ত বৈরাগী, কোষাধক্ষ্য অশোক মন্ডল, নির্বাহী সদস্য হাফিজ গাজী,
নির্বাহী সদস্য বিপ্লব বৈরাগী। উক্ত বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা
উপজেলা সমবায় আফিসার মোঃ হুমায়ূন কবির, সহকারী সমবায় অফিসার মোঃ আমির
হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি হেদায়েত আলী
টুকু, সাধারণ সম্পাদক মিলন দাস, সহ সাধারণ সম্পাদক জি এম আসলাম হোসেন,
কোষাধ্যক্ষ জিএম  মোস্তাক আহমেদ ও সাবেক সভাপতি শেখ আব্দুল গফুর। নব  গঠিত
কমিটির সভাপতি শেখ আনারুল ইসলাম বলেন, খুলনা জেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক
মোকাম রায় সাহেব বিনোদ বিহারী সাধু প্রতিষ্ঠিত কপিলমুনি বাজার কেন্দ্রিক যে
সকল কাঁকড়া ব্যবসায়ীরা রয়েছেন, তারা শৃঙ্খলার সাথে তাদের নিজ নিজ ব্যবসা
পরিচালনা করতে পারে তার  সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর