সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত- ১, আহত ৩

প্রতিনিধি: / ২৫৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাটে খুলনা-বাগেরহাট মহাসড়কের বিআরটিসি ও নসিমনের মুখোমুখি
সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) মঙ্গলবার
বিকালে সদর উপজেলার সুন্দরঘোনা এলাকার খান জাহানিয়া গণ বিদ্যালয়েরর
সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বাগেরহাট সদর
হাসপাতালে প্রেরণ করে। বাগেরহাট মডেল থানার পুলিশ দূর্ঘটনার খবর পেয়ে
ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দূর্ঘটনায় নিহত আল-আমিন শেখ (৩৫) বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর
ইউনিয়নের কোড়ামারা এলাকার সেকেন্দার আলী শেখের ছেলে।
আহতরা হলেন, বাগেরহাট পিসি কলেজ রোডের হরিণখানা এলাকার নুরুল
হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪০), পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংখালি
এলাকার ইউনুস গাজীর ছেলে মোঃ জাহিদ (৩৮) এবং জেলা সদরের ডেমা এলাকার
জলিল তরফদারের ছেলে বাবু তরফদার (৩৫)।
স্থানীয়রা জানায়, একদল নির্মাণ শ্রমিক পার্শ্ববর্তী একটি বাড়িতে ছাদ
ঢালাই এর কাজ শেষ করে ইঞ্জিন চালিত ভ্যানে বাগেরহাটের দিকে যাচ্ছিল।
পথিমধ্যে খান জাহানিয়া গণ বিদ্যালয়ের সামনে পৌঁছালে খুলনা গামী
বিআরটিসির একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা ছুটে
এসে আহতদের দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান জানান, খুলনা
বাগেরহাট মহাসড়কের খান জাহানিয়া গণ বিদ্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে
বিআরটিসি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে।
আহতদের বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক
বিআরটিসি বাসটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর