শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রামায়ণ সিনেমার রাম-সীতা লুক ফাঁস

প্রতিনিধি: / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

বিনোদন: বলিউড নির্মাতা নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমা নিয়ে দর্শকের উচ্ছাস যেন কিছুটা বেশিই দেখা যাচ্ছে। সিনেমাটিতে রাম-সীতার চরিত্রে থাকছেন রণবীর কাপুর ও দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্তে¡ও রামায়ণের সেট থেকেই ফাঁস হয়ে গেল রাম-সীতা চরিত্রে রণবীর-সাই এর লুক। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বড় বাজেটের সিনেমা রামায়ণ নিয়ে যথেষ্ট সতর্ক পরিচালক। অভিনেতা-অভিনেত্রী এবং নির্মাতারা ছাড়া শুটিং ফ্লোরে কোন কলাকুশলীর ফোন ব্যবহার করার অনুমতি নেই। তবু সেট থেকে ফাঁস হল রামায়ণের সেট থেকে অযোধ্যার যুবরাজ রাম ও সীতার ছবি। জুমটিভি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে ঐতিহাসিক মহাকাব্যের সেট থেকে রণবীর ও সাইয়ের ঝলক পোস্ট করেছে। রামায়ণে রণবীর ও সাই প্রথমবারের জুটি বেঁধেছেন। লুক ফাঁস হওয়ার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রæত ছড়িয়ে পড়েছে সেই ছবি। সাই-রণবীরের রসায়ন দেখে মুগ্ধ ভক্তরা। জানা যায়, রামের ভ‚মিকায় অভিনয়ের জন্য রণবীর কঠোর নিরামিষ ডায়েট এবং ওয়ার্কআউট রুটিন অনুসরণ করছেন। রণবীরকে সর্বশেষ সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যাল সিনেমায় দেখা গিয়েছিল।


এই বিভাগের আরো খবর