Dhaka ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হামাস হুঁশিয়ারি দিয়ে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতির কথা জানালো

  • Reporter Name
  • Update Time : ০১:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ২৫১ Time View

বিদেশ : গাজায় ‘দীর্ঘ যুদ্ধের’ জন্য প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটির প্রধান ইয়াহিয়া সিনওয়ার গত সোমবার এ কথা বলেছেন। যদিও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গত সপ্তাহে বলেন, গাজায় সামরিক সংগঠন হিসেবে হামাসের ‘আর অস্তিত্ব নেই’। সিনওয়ার বলেছেন, হামাসের ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। তারা ইরান-সমর্থিত আঞ্চলিক মিত্রদের সমর্থনে গাজায় প্রায় এক বছর ধরে যুদ্ধ করে আসছে। গাজা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সিনওয়ার হামাস গ্রæপের ইয়েমেনি মিত্রদের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, ‘আমরা নিজেদেরকে দীর্ঘস্থায়ী এক যুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করেছি।’ তিনি গত মাসে নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হন। গাজা যুদ্ধের ১১ মাসেরও বেশি সময় পরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের কাছে লেখা এক চিঠিতে সিনওয়ার হুমকি দিয়ে বলেছেন, গাজা এবং এই অঞ্চলের অন্যত্র ইরানের সঙ্গে সম্পৃক্ত গ্রæপগুলো শত্রæ পক্ষের রাজনৈতিক ইচ্ছে ভেঙ্গে দেবে। এদিকে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে কয়েক মাসের মধ্যস্থতার প্রচেষ্টার পর যুক্তরাষ্ট্র ইসরারেল ও হামাসের মধ্যে মতপার্থক্য দূর করার জন্য একটি নতুন প্রস্তাব নিয়ে ‘দ্রæতগতিতে’ কাজ করছে। মিলার বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেন এই সপ্তাহে সেখানে সফরে গিয়ে মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া মিলার এক বিবৃতিতে বলেছেন, বিøঙ্কেন ‘গাজায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন যা সকল জিম্মিদের মুক্তি নিশ্চিত, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাঘব এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক হবে।’

Tag :
About Author Information

জনপ্রিয়

হামাস হুঁশিয়ারি দিয়ে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতির কথা জানালো

Update Time : ০১:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪