Dhaka ০২:১১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভক্তদের সচেতনতার বার্তা দিলেন জাহ্নবী

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:১১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫ Time View

বিনোদন:মদ্যপান ও আসক্তি নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করে সচেতনতার বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানান, করোনা মহামারির সময় তিনি নিয়মিত মদ্যপান করতেন, যদিও তা আসক্তির পর্যায়ে পৌঁছায়নি। তবে এটা ছিল ভুল। জাহ্নবী কাপুর বলেন, সাধারণত তিনি কমই মদ্যপান করেন। তবে করোনার সময় এক বছরের মতো একটি কঠিন পর্যায়ে ব্যক্তিগত ট্রমার কারণে তিনি ঘন ঘন মদ্যপান শুরু করেন। তার ভাষায়, ‘মদ্যপানে আমি আসক্ত ছিলাম না, কিন্তু তখন নিয়মিত পান করতাম। একসময় বুঝতে পারি, এটি আমার শারীরিক ও মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।’ অভিনেত্রী জানান, হ্যাংওভারের অনুভূতি এবং শারীরিক অস্বস্তিই তাকে এই অভ্যাস থেকে দূরে সরে আসতে সাহায্য করে। এমনকি একদিন নিজের শরীরে সেই গন্ধ অনুভব করেন। এটাই তাকে আরও সতর্ক করে তোলে। পরে প্রায় দেড় বছর মদ্যপান থেকে বিরত থাকেন তিনি। বর্তমানে তিনি মদ্যপানের ক্ষেত্রে সংযত অবস্থান বজায় রাখছেন বলে জানান। জাহ্নবী কাপুর মানসিক স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম আমাহার সঙ্গে যুক্ত হয়ে আসক্তি বিষয়ে সচেতনতা তৈরির কাজ করছেন। তিনি বলেন, আসক্তির বিরুদ্ধে লড়াইয়ে পরিবার ও কাছের মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যারা মদ্যপান করেন, তাদের সংযমী হওয়ার পরামর্শও দেন এই অভিনেত্রী।

Tag :
About Author Information

ভক্তদের সচেতনতার বার্তা দিলেন জাহ্নবী

Update Time : ১২:৪৪:১১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬