মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাজারে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে বাদশা মিয়ার বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘওেট। ঘটনার সময় ঢাকা থেকে শরণখোলা গামী একটি পরিবহনের যাত্রীরা দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয়দেরকে ডেকে তোলেন।
মঙ্গলবার(৫ মে) বেলা ১০টার দিকে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরে ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। ইলেকট্রনিক মালামাল ও ব্যাটারি চার্জ করানোর একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হচ্ছেন, সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মো. আউয়াল মৃধা, ওষুধ ব্যবসায়ী গোলক মন্ডল ও শেখর চন্দ্র হালদার, চা দোকানি জাকারিয়া মুন্সীর, সিটকাপড় ও টেইলার্স ব্যবসায়ী চিত্ত দত্ত ও গার্মেন্টস ব্যবসায়ী সুমন শেখ।
Reporter Name 















