Dhaka ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়ের সময়ে ক্যাবরেরার আবেগঘন বার্তা

  • Reporter Name
  • Update Time : ১০:১৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ১ Time View

বাংলাদেশের জাতীয় ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি শেষ হয়েছে গত বৃহস্পতিবার। চার বছর দায়িত্বে থাকার পর তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারও আগে থেকেই তার বিদায়ের দাবি উঠেছিল। চুক্তির মেয়াদ শেষে তাকে ছেড়ে দিয়েছে। বাংলাদেশ অধ্যায় শেষ হওয়ার পর এবার ক্যাবরেরা আবেগঘন বার্তা দিয়েছেন। ২০২২ সালের জানুয়ারিতে ক্যাবরেরা বাংলাদেশের দায়িত্ব নেন। ৪১ বছর বয়সীর অধীনে ৩৯ ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় ও ড্র সমান ১০টি করে, হার ১৯টি। ১০ জয়ের মধ্যে সর্বোচ্চ তিনটি করে ভুটান ও মালদ্বীপের বিপক্ষে, কম্বোডিয়ার বিপক্ষ দুটি; সিশেলস ও ভারতের বিপক্ষে একটি করে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর এবার বিদায়ী পোস্টে নিজের অনুভূতি ব্যক্ত করলেন। বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে থাকা প্রধান কোচ তিনি। তার অধীনে ১৪ বছরে প্রথমবার সাফের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। দুই দশকেরও বেশি সময় পর ভারতকে হারানোর মতো সাফল্যও আছে তাদের, যা গর্বিত করেছে স্প্যানিশ কোচকে। ক্যাবরেরা লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার পথচলা শেষ হলো। চার বছর ও চার মাস পর, জাতীয় দলের প্রধান কোচ হিসেবে যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম, আমি এমন অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি, যার প্রতিটি মুহূর্ত সার্থক ছিল।’ তিনি আরও লিখেছেন, ‘আমরা মাঠে ও মাঠের বাইরে অনেক লম্বা পথ চলেছি। হাজারো ভক্তের সামনে খেলা থেকে শুরু করে দর্শকে ঠাসা স্টেডিয়ামগুলোতে অবিস্মরণীয় রাত, এমন সব মুহূর্ত তৈরি হয়েছে যেগুলো সবসময় বাংলাদেশের ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।’ লম্বা পোস্টে তার আরও কথা, ‘একসঙ্গে আমরা দৃঢ় পরিচিতি ও প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করেছি, যার মাধ্যমে আমরা মহাদেশের শক্তিশালী জাতীয় দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ১৪ বছর পর সাফ সেমিফাইনালে ওঠা, ২২ বছরে প্রথমবার ভারতকে হারানো এবং ২০১৬ সালের পর ফিফার সর্বোচ্চ র‌্যাংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ কিছু মাইলফলক আমরা ছুঁয়েছি।’ ক্যাবরেরার দাবি, তার অধীনেই বাংলাদেশের ফুটবলের শক্ত ভিত তৈরি হয়েছে। তিনি বললেন, ‘বিশেষ করে পরবর্তী প্রজন্মের জন্য আমরা যে পথ তৈরি করেছি, তার জন্য আমি গর্বিত। এই সময়ে ২১ জন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের অভিষেক হয়েছে, যারা এশিয়ার অন্যতম তরুণ জাতীয় দল প্রতিষ্ঠা করেছে এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করেছে।’

Tag :
About Author Information

জনপ্রিয়

বিদায়ের সময়ে ক্যাবরেরার আবেগঘন বার্তা

Update Time : ১০:১৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬