1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

র‌্যাঙ্কিংয়ে উন্নতি হলো সোবহানা-জ্যোতির

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশের নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে রেকর্ড গড়া ইনিংস খেলে আলোচনায় এসেছেন সোবহানা। একই ম্যাচে অধিনায়ক জ্যোতির ব্যাট থেকেও এসেছে গুরুত্বপূর্ণ রান। তারই সুবাদে আইসিসির র‌্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন বাংলাদেশের এই দুই ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩৪ বলে ১১৮ রান করেন সোবহানা। তার ইনিংসে ছিল ১৮টি চার। বাংলাদেশের মেয়েদের ওয়ানডে ইতিহাসে এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কোনো নারী ক্রিকেটারের এটিই প্রথম সেঞ্চুরি। তার সঙ্গে চতুর্থ উইকেটে ১৯৫ রানের জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি অপরাজিত থাকেন ৭৪ রানে। তাদের জুটিতে ৩ উইকেটে ৮ রান থেকে ঘুরে দাঁড়িয়ে ৬ উইকেটে ২২০ রান করে বাংলাদেশ। সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ করে এগিয়েছেন সোবহানা ও জ্যোতি। ৫৩৫ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের ৩৫ নম্বরে অবস্থান করছেন সোবহানা। আর দলনেতা জ্যোতির অবস্থান২৫ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৫৬৬। এদিকে ১০ ধাপ এগিয়েছেন রিতুমনি। তিনি অবস্থান করছেন ৭৮ নম্বরে। এদিকে পাঁচ ধাপ পিছিয়ে ৩০ নম্বরে আছেন শারমিন আক্তার। আর ১২ ধাপ পিছিয়ে ৬৭তম স্থানে অবস্থান করছেন ফারজানা হক। নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানার। ৭৯০ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন তিনি। দুই নম্বরে অবস্থান লরা ওলভার্টের। তিনে আছেন উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউস। এছাড়া যথাক্রমে চার ও পাঁচ নম্বরে অবস্থান করছেন দুই অজি ব্যাটার বেথ মুনি ও ফোবে লিচফিল্ড।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd