1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

নতুন বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

প্রথম ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি, হাফসেঞ্চুরি ও ৯ ডিসমিসালের কীর্তি গড়লেন লিটন দাস। ক্রিকেট ইতিহাসে আর কোনো উইকেটরক্ষক ব্যাটারের এই কীর্তি নেই। এর আগে খালেদ মাসুদ পাইলটকে পেছনে ফেলেন লিটন। এতদিন বাংলাদেশের হয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড ছিল খালেদ মাসুদ পাইলটের। সাবেক এই অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ৭টি ডিসমিসাল করেছিলেন। লিটন আবুধাবি টেস্টে এরই মাঝে সংখ্যাটিকে নিয়ে গেছেন ৯-এ। আফগানিস্তানের প্রথম ইনিংসে পাঁচটি উইকেট আদায়ে ভূমিকা ছিল লিটনের। আব্দুল মালিক, কাইস আহমেদ, ইয়ামিন আহমেদজাই ও মোহাম্মদ সালিমের ক্যাচ ধরেন তার গ্লাভসে। আর স্টাম্পিং করেন হাশমতউল্লাহ শহিদিকে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd