1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

তবে কি নাপোলি ছাড়ছেন ডি ব্রুইনা?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নাপোলিতে কেভিন ডি ব্রুইনার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী জানুয়ারির দলবদলে বেলজিয়ান এই মিডফিল্ডারকে দলে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব সান দিয়েগো এফসি। এ নিয়ে ডি ব্রুইনার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে ক্লাবটি। ইতালিয়ান সাংবাদিক নিকোলো শিরার বরাতে গোল জানিয়েছে, ডি ব্রুইনাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে সান দিয়েগো। আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিরতির সময় বেলজিয়ান তারকার এজেন্টের সঙ্গে ক্লাবটির কর্মকর্তাদের সরাসরি আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালের গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি ছেড়ে নাপোলিতে যোগ দেন ডি ব্রুইনা। ইতালিয়ান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২৮ ম্যাচে আট গোল করার পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছেন তিনি। ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত নাপোলির সঙ্গে চুক্তি থাকলেও তার আগেই ক্লাব ছাড়তে পারেন ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার। ডি ব্রুইনাকে পেতে সান দিয়েগোর আগ্রহ অবশ্য নতুন নয়। ২০২৫ সালেও তাকে দলে নেওয়ার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্রের ক্লাবটি। তখন নাপোলি, গালাতাসারাই, ইন্টার মায়ামি ও সৌদি আরবের কয়েকটি ক্লাবের সঙ্গে প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ইতালিকেই বেছে নিয়েছিলেন বেলজিয়ান তারকা। সান দিয়েগোতে খেলার ব্যাপারে ডি ব্রুইনার আগ্রহের পেছনে শহরটির প্রতি তার ব্যক্তিগত টানও ভূমিকা রাখতে পারে। গোলের প্রতিবেদনে বলা হয়েছে, ছুটি কাটাতে নিয়মিত সান দিয়েগোতে যান তিনি এবং জায়গাটি তার পছন্দের। তবে জানুয়ারিতে দলবদল চূড়ান্ত হবে কি না, তা নির্ভর করছে দুই পক্ষের আলোচনার অগ্রগতির ওপর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd