Dhaka ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে  বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালী, ও আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ১১:৪৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮০ Time View
মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা, প্রতীকীভাবে ৪৭ পাউন্ড ওজনের কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এবং সকল অঙ্গসংগঠনের অংশগ্রহণে একটি বিশাল র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাপুড়িয়া পট্টিতে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, জাতীয়তাবাদী তাতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনিটরিং টিম প্রধান খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা মহিলা দলের নেত্রী ফারজানা আক্তার নিপা, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সহসভাপতি এফ এম শামীম আহসান ফকির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলুসহ বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে মোরেলগঞ্জ পৌর পার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বাগেরহাট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
বক্তারা বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মোরেলগঞ্জে বিএনপির মধ্যে কোনো বিভক্তি নেই, ভবিষ্যতেও থাকবে না।”
অনুষ্ঠান ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দিনব্যাপী আয়োজনে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে  বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালী, ও আলোচনা সভা

Update Time : ১১:৪৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫