Dhaka ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলা রামপালে দূর্গোৎসবে পূর্ণার্থীদের সাথে বিএনপি নেতার শুভেচ্ছা বিনিময়

  • Reporter Name
  • Update Time : ১২:০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ২২৪ Time View

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম শারদীয় দূর্গোৎসবে
মোংলা উপজেলার বিভিন্ন মন্ডপে ঘুরে হিন্দু সম্প্রদায়ের পূর্ণার্থীদের সাথে শুভেচ্ছা
বিনিময় করেছেন। শুক্রবার দিনভর তিনি মোংলা পোর্ট পৌরসভাসহ উপজেলার সোইলতলা,
সুন্দরবন, মিঠাখালী, চাঁদপাই ও চিলা ইউনিয়েনের বিভিন্ন দূর্গামন্দিরে গিয়ে হিন্দু
সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ পূন্যার্থীদের শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে তিনি রামপাল
উপজেলার মল্লিকেরবেড়, বাশতলী, ভোজপাতিয়া, বাইনতলা, রামপাল সদর, উজলকুড়, গৌরম্ভা,
রাজনগর ও হুড়কা ইউনিয়নের বিভিন্ন দূর্গামন্দির পরিদর্শন করেন।
রামপাল- মোংলায় শারদীয় দূর্গা পূজা মন্ডপে পরির্দশন কালে বিএনপি নেতা ড. শেখ ফরিদ বলেন,
আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমানের বার্তা পৌছে দিতে
আপনাদের কাছে এসেছি। তিনি বলেছেন দলমত ও ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবাই এদেশে
নিরাপদে বসবাসের অধিকার রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই-বোন। তাদের
নিরাপত্তা দিতে বিএনপি বদ্ধপরিকর। শারদীয় দূর্গোৎসবসহ নির্দিধায় আপনারা আপনাদের
ধর্মীয় আচার অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করবেন। আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য শুভ
কামনা জানাই। এসময়ে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ তার সাথে
ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোংলা রামপালে দূর্গোৎসবে পূর্ণার্থীদের সাথে বিএনপি নেতার শুভেচ্ছা বিনিময়

Update Time : ১২:০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪