Dhaka ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে সাবেক পৌর কাউন্সিলরসহ ৭ নেতাকর্মী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ২৭৮ Time View

বাগেরহাট প্রতিনিধি: আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার তিন নম্বর
ওয়ার্ডের আলোচিত সাবেক কাউন্সিলর বাহাদুর মিয়াসহ আওয়ামী লীগের সাত
নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে বিশেষ অভিযান
চালিয়ে মোংলা থেকে তাদের গ্রেফতার করে যৌথবাহিনী।
]গ্রেফতারকৃতরা হলেন, মোংলা পোর্ট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের আলোচিত সাবেক
কাউন্সিলর বাহাদুর মিয়া, আওয়ামী লীগ নেতা শেখ গোলাম মাওলা কাকন, সেলিম মাতুব্বর,
আশরাফুল আলম বাবু, ইব্রাহিম শিকদার রাজন, মনিরুল ইসলাম ও সাবেক কাউন্সিলর শফিকুর
রহমানের (সাদ্দাম শফি) ছেলে যুবলীগ নেতা হুমায়ুন কবির পলাশ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, বাবুল হাওলাদারের
দায়েরকৃত চাঁদাবাজি ও মারামারির মামলার আসামী এসব আওয়ামী লীগ নেতাকর্মীকে
বৃহস্পতিবার ভোরে আটক করে যৌথবাহিনী। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট
আদালতে পাঠালে বিচারক তাদের জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে সাবেক পৌর কাউন্সিলরসহ ৭ নেতাকর্মী গ্রেফতার

Update Time : ১২:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪