Dhaka ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে বিএনপি’র দ্বিতীয় দিনের কর্মসূচি পালন

  • Reporter Name
  • Update Time : ০৬:০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৭ Time View

বাগেরহাট প্রতিনিধিঃ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের ঘোড়া দিঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মাছের পোনা অবমুক্ত করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শমসের আলী মোহন, জেলা বিএনপির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতারা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচির বাইরেও সমাজসেবামূলক নানা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে স্থানীয় পরিবেশ রক্ষা ও জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি করতে ঘোড়া দিঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপি সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে—আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করেছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে বিএনপি’র দ্বিতীয় দিনের কর্মসূচি পালন

Update Time : ০৬:০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫