Dhaka ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

  • Reporter Name
  • Update Time : ০৮:০০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৮ Time View

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ফকিরহাট জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে সোমবার (১লা সেপ্টেম্বর) দুপুর ১২টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বিজয়ীদের হাতে ক্রেষ্ট তুলে দেন। এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশজুড়ে স্কুল শিক্ষার্থী ও তরুণদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহের এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের মাছ চাষ, মৎস্যসম্পদ এবং পরিবেশ বিষয়ে জ্ঞান যাচাই করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, এটি একটি ভাল উদ্যোগ এই প্রতিযোগিতার মাধ্যমে মৎস্য চাষ সম্পর্কে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারে। উপজেলা মৎস্য দপ্তর ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যৌথভাবে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। প্রতিযোতিা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

ফকিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

Update Time : ০৮:০০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫