1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ভারতে নেটফ্লিঙ্ েমুক্তির অপেক্ষায় থাকা পাকিস্তানি ধারাবাহিক (নাটক) নিষিদ্ধের দাবি জানিয়েছে বলিউডের চলচ্চিত্রকর্মীদের একটি সংগঠন। দেশটিতে পাকিস্তানি অনুষ্ঠান দেখানো বন্ধে কঠোর আইন করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে সর্বভারতীয় চলচ্চিত্রকর্মী সমিতি। ‘জো বাচে হ্যায় সাঙ্গ সামেট লো’ নামের পাকিস্তানি ধারাবাহিকটি আগামী ৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। এটি নেটফ্লিঙ্রে প্রথম উর্দু ভাষার ধারাবাহিক। এতে অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান, সানাম সাঈদ ও মাহিরা খানসহ অনেকে। চিঠিতে সংগঠনটি বলেছে, ভারতীয় পর্দায় পাকিস্তানি কোনো মুখ, কণ্ঠ বা গল্পের জায়গা থাকা উচিত নয়। দেশটিতে পাকিস্তানি অনুষ্ঠান দেখানোর বিরুদ্ধে স্থায়ী আইন এবং কঠোর শাস্তির বিধান করারও দাবি জানিয়েছে তারা। ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর ভারতীয় কর্তৃপক্ষ সব সম্প্রচারমাধ্যমকে পাকিস্তানি অনুষ্ঠান দেখানো বন্ধের পরামর্শ দিয়েছিল। সংগঠনটির দাবি, নেটফ্লিঙ্ এই ধারাবাহিক প্রচার করলে ওই নির্দেশনা লঙ্ঘন হবে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd