নাচ-গান কিংবা চোখ ধাঁধানো মারপিট নেই, নিরেট গল্পের গাঁথুনি আর অভিনয়ের গুণে দর্শকের বিপুল ভালোবাসা জিতেছে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি। গত ২ অক্টোবর মুক্তি পেয়েছে এর তৃতীয় তথা শেষ কিস্তি। প্রথম দুই সিনেমার চেয়ে ঢের বেশি সাফল্য পেয়েছে এটি। দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসা আর বঙ্ অফিসে রেকর্ড পরিমাণ ব্যাবসা পেয়েছে ‘দৃশ্যম ৩’। সাড়া জাগানো সিনেমাটি অবশেষে আসছে ওটিটিতে। আজ শুক্রবার থেকে নেটফ্লিঙ্ েদেখা যাবে এটি। গতকাল বৃহস্পতিবার একটি প্রমোশনাল ভিডিও প্রকাশের মধ্য দিয়ে খবরটি জানিয়েছে নেটফ্লিঙ্। প্রেক্ষাগৃহে মুক্তির পর অনেকেই অপেক্ষায় ছিলেন, ওটিটিতে আসার পর ‘দৃশ্যম ৩’ দেখবেন। এবার তাদের সেই অপেক্ষা শেষ হতে যাচ্ছে। হিন্দি ‘দৃশ্যম’ মূলত মালয়ালমের একই নামের সিনেমার রিমেক। তবে এই তৃতীয় কিস্তি সম্পূর্ণ ভিন্ন গল্পে নির্মাণ করা হয়েছে হিন্দিতে। অভিষেক পাঠক নির্মিত সিনেমাটি মালয়ালম ‘দৃশ্যম ৩’-এর চেয়েও ভালো হয়েছে বলে মন্তব্য করেছিলেন সমালোচকরা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ, জয়দীপ আহলাওয়াত, টাবু, শ্রিয়া সরণ, রজত কাপুর, প্রকাশ রাজ, ইশিতা দত্ত প্রমুখ। ১০০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বঙ্ অফিসে ৫৭৭ কোটি রুপিরও বেশি আয় করে হয়েছে ব্লকবাস্টার।