1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

গাজায় একদিনে অন্তত ১৬ জন ফিলিস্তিনির মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশ্ব: ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান দিয়ে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার ভোরে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের পশ্চিম অংশে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার থেকে পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। কোনো ধরনের সতর্কতা ছাড়াই চালানো এ হামলায় দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। হামলার পর অ্যাপার্টমেন্টটিতে আগুন ধরে যায়। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স কর্মীরা সেখান থেকে আগুনে পুড়ে যাওয়া দুটি মরদেহ উদ্ধার করেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের শুহাদা আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। ভবনটির ভেতরে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন। ভোরের দিকে ঘনবসতিপূর্ণ ওই এলাকায় হামলাটি চালানো হয়। সেখানে বাড়িঘর ও আশপাশের সড়কের পাশে তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন বহু পরিবার। এদিকে গাঁজা সিটিতে শাতি শরণার্থীশিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শহরের দারাজ এলাকায় আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন আরও তিনজন। এ ছাড়া আত-তাওয়াম ও জাবালিয়া এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া তাঁবু লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর দুই কমান্ডার নাঈম আবু নাহল ও মোহাম্মদ আবু আল-ওউফ নিহত হয়েছেন। এ হামলার মাধ্যমে গাজায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে ইসরায়েল বলে অভিযোগ করেছে মন্ত্রণালয়। ইয়েমেনে হুথিদের গোলাবর্ষণে নারী নিহত এদিকে ইয়েমেনের তাইজ শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে হুতিদের গোলাবর্ষণে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক শিশুসহ আরও সাত বেসামরিক নাগরিক। সরকারি সংবাদ সংস্থা সাবাড় প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাতে বলা হয়েছে, জাবাল সাবির এলাকার সাবির আল-মাওয়াদিম ও আল-মিসরাখ জেলার কয়েকটি গ্রাম লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। সূত্র: আল-জাজিরা

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd