1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

দুবাইয়ে এক হলেন হানি সিং ও আতিফ আসলাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ভারত-পাকিস্তানের রাজনৈতিক বিরোধ বহু পুরনো। তার প্রভাব পড়েছে দুই দেশের বিনোদনজগতেও। দুই দেশেই একে অন্যের নাটক, সিনেমা ও গান নিষিদ্ধের দাবি তুঙ্গে। এসবের মধ্যেই দুবাইয়ে এক বিয়ের অনুষ্ঠানে দুই দেশকে যেন একসঙ্গে করে দেয়ার চেষ্টা করলেন ভারতীয় র‌্যাপার হানি সিং ও পাকিস্তানি গায়ক আতিফ আসলামকে। অনুষ্ঠানটিতে একসঙ্গে নাচতে দেখা গেল তাদের। সেই আনন্দঘন মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দুবাইয়ে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দুই সংগীত তারকা। সেখানে পাকিস্তানি গায়ক ও গীতিকার আবরার-উল-হকের গানের তালে নাচতে দেখা যায় হানি ও আতিফকে। অনুষ্ঠানের সঞ্চালক সাদিক সেলিম সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নাচের ভিডিও এবং একসঙ্গে তোলা ছবি প্রকাশ করেন। পোস্টে সাদিক জানান, বন্ধুর বিয়েতে সারা রাত নাচে মেতে ছিলেন হানি ও আতিফ। হানির উপস্থিতি ও স্টাইলের প্রশংসা করে তিনি লেখেন, তাকে পুরোপুরি একজন তারকার মতো দেখাচ্ছিল। অন্যদিকে আতিফ ছিলেন বরাবরের মতোই শান্ত ও সংযত। কনসার্টের মহড়া শেষ করে অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রতিশ্রুতিও রেখেছেন এই গায়ক। সাদিকের পোস্টের আরেকটি অংশ বিশেষভাবে নজর কেড়েছে। তিনি লেখেন, ‘যখন পাকিস্তানি একটি নেটফ্লিঙ্ সিরিজের প্রচার বন্ধ করতে অভিযোগ দায়েরের উদ্যোগ চলছে, তখন তারা দুবাইয়ে সংগীত, বন্ধুত্ব ও আনন্দ উদ্‌যাপন করছেন। এমনটা শুধু দুবাইয়েই সম্ভব।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd