1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

পরিচালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন স্বরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

শুটিং সেটে যৌন হেনস্তার স্বীকার হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে ঘটনাটি ঘটার সময় বুঝতেই পারেননি তার সঙ্গে কী ঘটেছে। কারণ, পরিচালক তাকে শারীরিকভাবে স্পর্শ করেননি। ২০১১ সালে ‘তনু ওয়েডস মনু’ সিনেমার শুটিংয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি। বহু বছর পর মিটু আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতা শুনে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রকৃত অর্থ বুঝতে পারেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্বরা। জানান, ২০১১ সালে ভারতের মধ্যপ্রদেশের পাচমাড়িতে সিনেমাটির আউটডোর শুটিং চলছিল। সেখানেই পরিচালকের হাতে যৌন হেনস্তার স্বীকার হন তিনি। অভিনেত্রীর ভাষ্য, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা মানেই জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন বা শরীরে হাত দেওয়া নয়। কারও অশালীন মন্তব্য, যৌন ইঙ্গিতপূর্ণ কথা কিংবা অনাকাঙ্ক্ষিত আচরণের মাধ্যমেও হেনস্তার স্বীকার হতে পারেন একজন নারী। অর্থাৎ, শারীরিক স্পর্শ না থাকলেও কোনো ব্যক্তির আচরণ যৌন হেনস্তার পর্যায়ে পড়তে পারে। তবে পরিচালকের ঠিক কী ধরনের আচরণের মুখে পড়েছিলেন, তা বিস্তারিত জানাননি স্বরা। তবে মিটু আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতা শুনে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার গুরুত্ব বুঝতে পারেন তিনি। তখনই উপলব্ধি করেন, সেটিও ছিল যৌন হেনস্তা। এ প্রসঙ্গে তার মন্তব্য, ‘এ তো যৌন হেনস্তা। একেবারে পাঠ্যবইয়ে লেখা যৌন হেনস্তার উদাহরণ!’ স্বরা জানান, ওই সময় অভিনয়জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন তিনি। বয়সও ছিল কম। নিজের কোনো ব্যক্তিগত টিম ছিল না, ইন্ডাস্ট্রিতেও তেমন পরিচিতি তৈরি হয়নি। এমন কাউকেও পাশে পাননি, যার কাছে সহজে সাহায্য চাইতে পারেন। গুরুত্বপূর্ণ একটি সিনেমার কাজ ছেড়ে দেওয়ার মতো অবস্থাও ছিল না তার। সব মিলিয়ে নিজেকে অসহায় মনে হয়েছিল। তবে ওই সময় পাশে দাঁড়িয়েছিলেন সিনেমাটির নির্বাহী প্রযোজক। তাকে পুরো ঘটনা খুলে বলেছিলেন স্বরা। অভিনেত্রীর দাবি, নির্বাহী প্রযোজকের সহযোগিতায় শুটিংয়ের বাকি দিনগুলো তুলনামূলক স্বস্তিতে কাটাতে পেরেছিলেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd