1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

ফকিরহাটে ভাড়াবাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাটে একটি ভাড়াবাসা থেকে মেহেদী হাসান (২২) নামের এক বাস চালকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লখপুর ইউনিয়নের বড়খাজুরা গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নিহত বাসচালক বরগুনা সদর এলাকার জামাল সরদারের ছেলে। তিনি তার স্ত্রীকে নিয়ে গত এক সপ্তাহ আগে উপজেলার লখপুর ইউনিয়নের বড়খাজুরা গ্রামে একটি ভাড়াবাসায় বসবাস শুরু করেন।

থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ভবতোষ রায় জানান, বাসচালক মেহেদী হাসান সোমবার দিবাগত রাতের কোন এক সময় ঘরের আড়ার সাথে গলাই কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করা হয়। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা সঠিকভাবে এখনো জানা যায়নি।

নিহতের স্ত্রী মুন্নি আক্তার জানান, রাতে তিনি অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের আড়ার সাথে গলাই কাপড় দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার স্বামীর মরদেহ দেখতে পান।

বাড়ির গৃহকর্তা হৃদয় ইসলামের স্ত্রী মোসা: আসমা বেগম জানান, ওই দম্পতি গত ১১ নভেম্বর  তাদের বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করে। তবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত  করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে কিভাবে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd