1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সুন্দরবন থেকে হরিণের মাংসসহ অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মেহেদী হাসান লিপন :  সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।
রবিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস রিলিজ জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার সকালে পশ্চিম সুন্দরবনের বজবজা ও ঝাপঝপি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংস, ৮ টি পা, ২ টি মাথা ও ২ টি হরিণের চামড়া জব্দ করে।
হরিণের মাংসসহ অন্যান্য অঙ্গপ্রতঙ্গ জব্দের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বনবিভাগের বজবজা ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
এ কর্মকর্তা বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd