1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

অনন্ত জলিলের পাশে দাঁড়ালেন ওমর সানী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পোশাকশিল্পের নামি ব্যবসায়ী অনন্ত জলিল। সিনেমায় এসে পেয়েছেন পরিচিতি। তবে সম্প্রতি তিনি চর্চায় এসেছেন ব্যাংক ঋণ ইস্যুতে। একটি ব্যাংকে তার ২২৬ কোটি টাকারও বেশি ঋণ রয়েছে। এ ঘটনায় অনন্ত ‘দেউলিয়া’ হয়ে যাচ্ছেন বলেও কানাঘুষা করছে নেটিজেনদের কেউ কেউ। যদিও অনন্ত জলিলের ব্যবসার পরিধি বিবেচনায় এ ঋণ অস্বাভাবিক নয় বলে মনে করেন অনেকে। তাই শোবিজের মানুষেরাও তার সমর্থনে কথা বলছেন। এবার অভিনেতা ওমর সানী জানালেন, অনন্তের ওপর তার আস্থা আছে। অনন্ত এই সংকট কাটিয়ে উঠবেন বলেই প্রত্যাশা তার। গতকাল সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও বার্তা দিয়েছেন সানী। সেখানে তিনি বলেন, ‘অনন্ত জলিলের সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি ভালো মনের মানুষ এবং খুব ভালো একজন ফাইটার। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় এটা তার কাছে খুব বড় কোনো ব্যাপার নয়। তিনি বিষয়টি সামলে ফেলবেন।’ অনন্ত জলিলকে নিয়ে যে আলোচনা-সমালোচনা হচ্ছে, সে প্রসঙ্গে সানী বলেন, ‘যে ধরনের কথাবার্তা উঠছে, আমার মনে হয় অনন্ত জলিলের জন্য বিষয়টি সামলে নেওয়া কঠিন হবে না। তার ওপর আমার আত্মবিশ্বাস আছে। এত আলোচনা করে তাকে ছোট করার কোনো অর্থ দেখি না, আবার অযথা বড় করারও প্রয়োজন নেই।’ এরপর অনন্তের উদ্দেশে সানী বলেন, ‘হয়তো এ ধরনের গসিপ না হলে আরও ভালো হত। যেহেতু বিষয়টি হয়েই গেছে, আপনি সংক্ষেপে সমাধান করে ফেলবেন। এটি বাস্তব। অল দ্য বেস্ট। আপনার স্ত্রীকে আমি ছোট বোনের মতো জানি এবং খুব ভালো জানি। আপনি খুব ভালো একজন মানুষ, এটি আমি বিশ্বাস করি।’ অভিনয়ে অনিয়মিত হয়ে গেছেন সানীও। অনেকদিন ধরে তিনি ব্যস্ত আছেন রেস্তোরাঁ ব্যাবসা নিয়ে। সে প্রসঙ্গ টেনে সানী জানান, তার এই ব্যাবসা নিয়েও অনেকে সমালোচনা করেন। কিন্তু সেসব পাত্তা দেন না তিনি। বরং নিজের মতো কাজটা করে যাওয়াকেই প্রাধান্য দেন এ অভিনেতা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd